ঢাকায় সোমবার থেকে শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশের ডেভেলপারদের কাজের সাথে আন্তর্জাতিক গবেষকদের একটি যোগাযোগ তৈরির লক্ষ্যে প্রকৌশলীদের আন্তর্জাতিক সংস্থা আই ট্রিপল-ই এবং বাংলাদেশের ডেফোডিল বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই আয়োজন করেছে।
আয়োজকেরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে গবেষকরা এই সম্মেলনে তাদের বিভিন্ন গবেষণা উপস্থাপন করবেন। সূত্র- বিবিসি।
