মাগুরায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে উজ্জল (৩০) নামে একজন নহিত হয়েছেন। এ ঘটনায় আরো তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার গভীর রাতে উপজেলা সদরের মান্দারতলা নামকস্থানে এই ঘটনা ঘটে। উজ্জল সদর উপজেলার চাঁদপুর গ্রামের আওয়াল হোসেনের ছেলে। সে স্থানীয় ডাকাত সর্দার বলে দাবি করেছে পুলিশ।
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, মাগুরা-নড়াইল সড়কের মাগুরা সদর উপজেলার মান্দারতলা নামকস্থানে রাস্তায় গাছকেটে ডাকাতির সময় পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে যায়। এসময় ডাকাত দল পুলিশের প্রতি গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত সর্দার উজ্জল হোসেন গুলিবিদ্ধ হয়। তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে সেখানে উজ্জল মারা যায়।
তিনি আরো জানান, এই সময় তিন পুলিশ সদস্য একরামুল , রফিকুল ইসলাম, নওশের আলী আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি , একটি চাপাতিসহ বিভিন্ন দেমীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উজ্জলের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে ।
