নয়াপল্টনে বিএনপির দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ১৩:৩৮
 
রাজধানীর নয়াপল্টনে লালবাগ থানা বিএনপির কর্মীসভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপে চারজন আহত হযেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে। সোমবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িত দুটি গ্রুপ হচ্ছে কারান্তরীণ ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন আহমেদ পিন্টু সমর্থিত লালবাগ থানা বিএনপির আহ্বায়ক আলতাফ ও সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজমের গ্রুপ।
প্রত্যদর্শীর জানান, কর্মিসভায় যোগ দিতে লালবাগ থানা বিএনপির নেতাকর্মীরা ভাসানী মিলনায়তনে জড়ো হন। এসময় মতানৈক্যের জের ধরে বিএনপির আহ্বায়ক আলতাফ ও সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজমের গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের তা হাতাহাতির রূপ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। প্রায় আধা ঘণ্টা পরে পরস্থিতি কিছুটা শান্ত হয়।