পেশোয়ারের স্কুলে হামলা চালানোর পর পাকিস্তানে আরো একটি হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। গোয়েন্দারা এমন তথ্য পেয়েছেন বলে দাবি করছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলি খান। রবিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত সপ্তাহে স্কুলে হামলা চালানোর পর সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পাকিস্তানের পুলিশ। গ্রেফতারকৃতরা পেশোয়ার হামলায় সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।
নিসার আলি খান জানিয়েছেন, গোয়েন্দারা জানতে পেরেছে জঙ্গিরা পাকিস্তানে একটি অমানবিক হামলার পরিকল্পনা করছে।
পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুল হামলার ঘটনায় দায় স্বীকার করেছে তালেবান। আফগানিস্তানের সীমান্তের কাছে উত্তর-পশ্চিমাঞ্চলে সেনবাহিনীর হামলার প্রতিশোধ নিতে তারা এই হামলা চালিয়েছে।
