ইয়েমেনের রাজধানীর কাছে রবিবার শিয়া মিলিশিয়া সংগঠন আনসারুল্লাহ্’র হামলায় এক সুন্নি উপজাতীয় প্রধানের চার দেহরক্ষী নিহত হয়েছেন।
এএফপি’র খবরে বলা হয়েছে, আরহাব এলাকার আল-মাকারিবে হুতি নামে পরিচিত শিয়া মিলিশিয়ারা বোমা মেরে ইসলামপন্থি আল-ইসলাহ্ পার্টির শেখ ইয়াহিয়া তাকির বাড়ি উড়িয়ে দেয়।
এই ঘটনায় ওই সুন্নি উপজাতীয় প্রধানের চার দেহরক্ষী নিহত হন।
