শাহজালালে সোয়া দুই কোটি টাকার স্বর্ণসহ আটক ১

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ১৪:১৪
 
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬টি সোনার বারসহ আনিস নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার সকালে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি ২০ লাখ টাকা।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফাইটে করে চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছান আনিস। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ঐ যাত্রীকে তল্লাশি করা হয়। এসময় তার কোমর ও জুতার ভেতর থেকে ৩৬টি সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় দুই কোটি ২০ লাখ টাকা।