কাব বিশ্বকাপের চলতি মৌসুমটি নিজেদের করে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল রিয়াল মাদ্রিদ। এবার এই আনন্দের সঙ্গে যোগ হল আরেক মাত্রা। জন্মভূমি পর্তুগালের মাদেইরা শহরে রবিবার নিজের আদলে আরেক রোনালদোর মূর্তি উন্মোচন করলেন তিনি।
নিজের অভিব্যক্তি জানাতে গিয়ে রোনালদো বলেন, এটি সত্যিই জীবনের একটি বিশেষ মুহূর্ত।
নিজ শহর ফানচালে তার একটি নিজস্ব জাদুঘর আছে, যেখানে বিভিন্ন সময়ে ক্যারিয়ারের প্রাপ্ত ট্রফিগুলোকে রাখা হয়েছে, যার মধ্যে আছে দুটি ব্যালন ডি অর শিরোপা। এখানেই প্রায় ৩.৪ মিটার উচ্চতার এই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। এটা তার জন্য মাদেইরা শহরবাসীর একটি সম্মাননা স্মারকও।
ভাস্কর্য উন্মুক্ত অনুষ্ঠানে তার সাথে পরিবারের সদস্যরা ছাড়াও হাজার হাজার ভক্ত উপস্থিত ছিলেন। এসময় রোনালদোর মা ডোলোরেস আভেইরো বলেন, রোনালদো কখনই তার মূল ভুলে যায়নি।
শনিবার মারাকে স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টাইন কাব সান লোরেনজোকে ২-০ গোল পরাজিত করে প্রথমবারের মত কাব বিশ্বকাপের শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ।
