মাকসুদুলের মৃত্যুতে জেপির শোক

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ১৮:২৬
 
পাটের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী মাকসুদুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় পার্টি (জেপি)। সোমবার দলটির চেয়ারম্যান,  পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
 
বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।