এসপি’র বিরুদ্ধে ‘আম ঘুষ’ নেয়ার অভিযোগ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ১৭:৪২
 
রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) বশির আহমেদের বিরুদ্ধে ১৬০ ঝুঁড়ি আম ঘুষ হিসেবে গ্রহণের অভিযোগ উঠেছে। সম্প্রতি এমন অভিযোগ দুর্নীতি দমন কমিশনে জমা পড়লে কমিশন তা যাচাই-বাছাই করে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। তার ধারাবাহিকতায় কমিশন ইতিমধ্যে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়কে অভিযোগ অনুসন্ধানে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে।
 

দুদক সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহমেদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। এর মধ্যে অনৈতিক সুবিধা পাইয়ে দেয়ার জন্য একটি পক্ষের কাছ থেকে ১৬০ ঝুঁড়ি আম গ্রহণ অন্যতম। এর আনুমানিক মূল্য ৯০ হাজার ৭০০ টাকা।