বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় নড়াইলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ২২ ডিসেম্বর নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তুফান বাদী হয়ে মানহানি মামলা দায়ের করলে নড়াইলের সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালেহুজ্জামান মামলাটি আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। আগামী ১০ জানুয়ারি মামলাটির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ইংল্যান্ডের ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকোয়েট হলে যুক্তরাজ্য বিএনপির সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপত্তিকর বক্তব্য রাখেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
