প্রধানমন্ত্রী গাজীপুরে যাচ্ছেন মঙ্গলবার

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ১৯:০৯
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় কারা সপ্তাহ উদ্বোধন করতে মঙ্গলবার সকালে গাজীপুরে আসছেন। তিনি সকাল ১০টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্যারেড গ্রাউন্ডে প্যারেড পরিদর্শন ও সশস্ত্র অভিবাদন গ্রহণ করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় কারা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সকাল ১১টায় তিনি কারা মেলা ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন এবং পরিদর্শন করবেন। পরে প্রধানমন্ত্রী দরবারে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন উপস্থিত থাকবেন।