সাজার ভয়ে প্রলাপ বকছেন তারেক: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ২১:০৫
 
ইতিহাস বিকৃতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘তারেক রহমান সাজার ভয়ে পাগলের প্রলাপ বকছেন।’
 
সোমবার দুপুরে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত বিজয় দিবস ২০১৪ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।