চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেনের ক্ষেত্রে তিন স্তরের কমিশন হার বা লাগা চার্জ নির্ধারণ করা হয়েছে। আগে যে কোন পরিমাণ লেনদেনের ক্ষেত্রে শতকরা ২৫ পয়সা করে কমিশন নেয়া হতো। আর এখন কমিশন হার কমিয়ে সর্বোচ্চ কমিশন নেয়া হবে ১৮ পয়সা। সিএসই জানিয়েছে, ৫ কোটি টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে শতকরা ১৮ পয়সা কমিশন নির্ধারণ করা হয়েছে। ৫ কোটি টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত কমিশনের হার হবে শতকরা ১৫ পয়সা। ১০ কোটি টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে কমিশন হবে শতকরা ১৩ পয়সা। হাওলা বা কন্ট্রাক্ট চার্জ নিধারণ করা হয়েছে ২ টাকা। মঙ্গলবার থেকে এ কমিশন হার কার্যকর করা হবে। সিএসই আরও জানিয়েছে, সিএসই’র ব্রোকাররা প্রতি লেনদেনের ওপর ব্রোকারেজ কমিশন চার্জ ১ শতাংশ বা ৮ টাকার কম নিবে না। সোমবার সিএসই’র ঢাকাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
