খালেদা জিয়া খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন আগামীকাল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ০০:০৩

বড় দিন উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে আগামীকাল মঙ্গলবার রাতে মতবিনিময় করবেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কাল রাত সাড়ে আটটার দিকে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।