পাকিস্তানের করাচি শহরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১৩ জঙ্গি নিহত হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, নিহতরা তেহরিক-ই-তালেবানের সদস্য। বন্দুকযুদ্ধের সময় তাদের পরনে পুলিশের পোশাক ছিল। তিনি বলেন, ঘিরে ফেলার পর পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। জবাবে পুলিশও গুলি ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে নিহত হয় ১৩ জন। তাদের কাছ থেকে অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়। বন্দুকযুুদ্ধের পর সন্দেহভাজন এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। খবর আল-জাজিরার।
পেশোয়ারে স্কুলে হামলাকারীদের খাইবার অঞ্চলের জঙ্গিদের সাথে সংশ্লিষ্টতা আছে বলে ধারণা করা হচ্ছে। আফগান সীমান্তে খাইবার ও উত্তর ওয়াজিরিস্তানে ব্যাপক জঙ্গিবিরোধী অভিযান শুরু করেছে সেনাবাহিনী। স্কুলে হামলার পর সরকার জঙ্গিদের বিভিন্ন দলকে আলাদাভাবে না দেখার সিদ্ধান্ত নিয়েছে। খাইবারে সেনাবাহিনীর অভিযানে এপর্যন্ত ২০০ জঙ্গি নিহত হয়েছে।
