স্কটল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ১৬:৩২
 
 
স্কটল্যান্ডের গ্লাসগোয় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। সোমবার এই দুর্ঘটনা ঘটে। খবর: এএফপির।
প্রত্যক্ষদর্শী মেলানি গ্রেগ স্কাই নিউজকে বলেন, ময়লার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ বলছে, গ্লাসগো সিটি কাউন্সিলের লরিটি ক্ইুন স্ট্রীটের গ্যালারি অব মর্ডান আর্টের বাইরে দাঁড়ানো লোকজনের ওপর উঠে যায়। এরপর এটি আরো কিছুদুর গিয়ে জর্জ স্কোয়ারে মিলেনিয়াম হোটেলে ঢুকে পড়ে। এর কাছেই নগরীর প্রধান কেনাকাটার জায়গা।