আমির খান অভিনীত ‘পিকে’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে গত ১৯ ডিসেম্বর। তবে চলচ্চিত্রটির কোনো সিক্যুয়েল নির্মিত হবে কিনা সেটি নিশ্চিত না হলেও সেখানে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন আমির। আর সিক্যুয়েল নির্মিত হলে সেখানে তার সঙ্গে রণবীরকে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তিনি।
পিকে’র সিক্যুয়েল তৈরি করা হবে কিনা এমন প্রশ্ন জিজ্ঞাসা করা হলে আমির বলেন, দেখা যাক। আপনারা পরিচালক রাজকুমার হিরানিকে জিজ্ঞাসা করুন যে তিনি আগ্রহী কিনা। যদি সিক্যুয়েল নির্মাণ করা হয়, তবে ভাল। আমি সেখানে কাজ করতে আগ্রহী।
আমির আরো বলেছেন, সম্ভবত সিক্যুয়েলে রাজকুমার হিরানি আমাকে ও রণবীরকে একসঙ্গে রাখার চিন্তা করছে।
আমির ছাড়াও পিকে’তে অভিনয় করেছেন আনুশকা শর্মা, সঞ্জয় দত্ত ও সুশান্ত সিং রাজপুত।
দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ায় বেশ খুশি আমির খান। এখানে মানবতাকে বড় করে দেখানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
