হাসপাতালে ভর্তি হওয়ার পাঁচ দিন পর মঙ্গলবার বিকেলে হাসপাতাল ছেড়েছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। শ্বাস জনিত জটিলতা নিয়ে গত বৃহস্পতিবার দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬৮ বছর বয়সী এই কংগ্রেস নেত্রী। ডাক্তাররা জানিয়েছেন, সোনিয়া গান্ধীর অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে বিশ্রাম নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
