শ্যালা নদীতে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারডুবির ঘটনায় সুন্দরবনের জীব-বৈচিত্র্যের অবস্থা সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে জাতিসংঘের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি বিশেষজ্ঞ। মঙ্গলবার সকাল থেকে ৪টি স্প্রিড বোট যোগে ক্ষতিগ্রস্থ বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই বন্যপ্রাণি অভায়ারণ্যসহ শ্যালা নদী থেকে হরিণটানা খাল পর্যন্ত দীর্ঘ এলাকা পর্যবেক্ষণ শুরু করছেন। চারটি দলে ভাগ হয়ে বিভিন্ন যন্ত্র দিয়ে শ্যালা নদীসহ ক্ষতিগ্রস্ত এলাকার পানি, নদীর তলদেশেসহ মাটি, ফার্নেস অয়েল লেগে থাকা গাছপালাসহ পরীক্ষা-নিরীক্ষা ও জীব-বৈচিত্র্যের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ৭টি দেশের বিশেষজ্ঞদের নিয়ে ২৫ সদস্যের বিশেষজ্ঞ দলটি তাদের প্রথম দিনের পরিক্ষা-নিরীক্ষার ফলাফল জানাতে অপারগতা প্রকাশ করেছেন। ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বিশেষজ্ঞ দলের প্রধান এ্যামোলিয়া ওয়ালট্রোম জানিয়েছেন, পর্যবেক্ষণের ফলাফল ইউএনডিপি কান্ট্রি অফিসের মাধ্যমে জানানো হবে।
বন বিভাগের ডিএফও আমীর হোসাইন চৌধুরী জানান, পর্যবেক্ষক টিম ক্ষতিগ্রস্থ চাঁদপাই বন্যপ্রাণি অভায়ারণ্যসহ শ্যালা নদী হতে হরিণটানা খাল পর্যন্ত দীর্ঘ এলাকায় ৪-৫ দিন সুন্দরবনের মধ্যে জলযানে থেকে সরেজমিন পরির্দশন ও নানা বিষয় নিয়ে পরিক্ষা-নিরীক্ষা করবেন।
এদিকে জাতিসংঘের বিশেষজ্ঞ দলের সুন্দরবনে পর্যবেক্ষকে স্বাগত জানিয়েছেন সুন্দরবন বিশেষজ্ঞ ও সেভ দ্যা সুন্দরবনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম।
