সংসার করা কঠিন কাজ: জোলি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ২০:১১
 
 
সংসার করাকে কঠিন কাজ মন্তব্য করেছেন অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, ‘বিয়ে, সংসার ও সন্তান লালনপালন করা অনেক কঠিন। সব কিছু ঠিকঠাক চলছে কিনা- তা খেয়াল রাখতে ব্র্যাড ও আমি বেসামাল হয়ে যাই।’
 

সমপ্রতি অস্ট্রেলিয়ার একটি ম্যাগাজিনে সাক্ষাত্কারে জোলি এ কথা বলেন। তবে তিনি এও বলেছেন, ‘সংসার যতই কঠিন হোক জোলি-পিট তা ভালোই উপভোগ করছেন। সন্তানদের আবদার ও চেঁচামেচি তাদের কাছে বিরক্তির চেয়ে বরং মজাই লাগে।’