আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘একাত্তরে জামায়াত যেসব অপরাধ করেছিল সংগঠন হিসাবে তার বিচার হবে। সরকার চাইলেই জামায়াতকে নিষিদ্ধ করতে পারে, তবে সরকার চায় বিষয়টি আইনি প্রক্রিয়ায় হোক।’ তিনি বলেন, ‘একাত্তরে যুদ্ধাপরাধে জড়িত দলের বিচারের বিষয়ে জানুয়ারিতে মন্ত্রিসভায় একটি সংশোধনী বিল উত্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ সব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘শুধু জামায়াতকে নয়, ১৯৭১ সালে যারা দেশের বিরোধী ছিল এবং অপরাধ সংঘটিত করেছিল, তাদের নিষিদ্ধের জন্য আইন করা হবে।’
