সতর্ক থাকার আহ্বান ফরাসি প্রধানমন্ত্রীর

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ১৯:৪৫
 
 
পর পর তিনটি হামলার ঘটনার পর ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস মঙ্গলবার একই ধরনের সম্ভাব্য হামলার আশংকায় ‘সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
 
সর্বশেষ হামলার ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় পশ্চিমাঞ্চলীয় নান্তেস নগরীতে। এক গাড়ি চালক গাড়ি চালিয়ে একটি ক্রিসমাস মার্কেটে ঢুকে পড়ে ১০ ব্যক্তিকে আহত করে। এর পর এই ব্যক্তি নিজেকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং গ্রেফতার হয়। এর একদিন আগে ফ্রান্সের অপর একটি শহরে একই ধরনের আরেকটি হামলায় ১৩ জন আহত হয়।
 
এর আগে শনিবার মধ্যাঞ্চলীয় জু-লেস-তুর শহরে এক ব্যক্তি একটি থানায় ঢুকে পড়ে তিন ব্যক্তিকে ছুরিকাঘাত করে। এর পর ওই ব্যক্তি গুলিতে নিহত হয়। ছুরিকাহত তিন জনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।