তীব্র শীতে কাঁপছে দিল্লি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ২০:২৮
 
দিল্লিতে শুরু হয়েছে হাঁড় কাঁপানো শীত। শীতের তীব্রতা এতই বেশি যে সকল স্কুলে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সোমবার শীতের এই তীব্রতা ছিল আরো বেশি। এদিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক গড় তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি কম।  শীতের এই তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে উত্তরাখণ্ড এর পাহাড়ের দিক থেকে আসা ঠাণ্ডা বাতাসের প্রবাহ।
স্কুল শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের শীতের সকালে স্কুলে পাঠানোর ব্যাপারে আপত্তি জানানোর পর দিল্লি প্রশাসন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ছুটি ঘোষণা করেছে। সূত্র: এনডিটিভি