সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে, মদপানে নারীদের মধ্যে আত্মহত্যার ঝুঁকি বাড়ে। বিশেষ করে যাদের ইনসমনিয়া এবং দিনের বেলায় ক্লান্তিতে ভোগার লক্ষণ আছে তাদের ক্ষেত্রে এ ঝুঁকি বেশি।
গবেষণায় বলা হয়েছে, অ্যালকোহল পানকারীদের অবস্থা যাচাই করে এবং বিশেষত, ঘুমের সমস্যার চিকিত্সা করে আত্মহত্যার ঝুঁকি কমানো যেতে পারে।
মিসিসিপি স্টেট ইউনিভার্সিটির সহকারী প্রফেসর মাইকেল নাদোরফ বলেছেন, ‘গবেষণায় আত্মহত্যার ঝুঁকি বাড়ার সঙ্গে অ্যাকোহল ব্যবহারের যোগসূত্রের বিষয়টি প্রকাশ পাওয়ায় এর ফলাফল গুরুত্বপূর্ণ।’
যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের ৩৭৫ জন আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীর ওপর এ গবেষণা চালানো হয়।
