রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন নির্মাণের উদ্যোগের প্রশংসা করলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মঙ্গলবার সকালে তিনি শান্তিনিকেতনে যান। তাকে স্বাগত জানান, বিশ্বভারতির কর্মকর্তারা।
রাষ্ট্রপতি রবীন্দ্রভবন চত্তরে রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন, জাদুঘর, দেখেন। ফুল দিয়ে কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। ভারত, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কবিকে ‘আমাদেরই লোক’ বলে অভিহিত করেন।
রাতে রাষ্ট্রপতি কলকাতায় ফিরে ঢাকার উদ্দেশে রওনা হন।
