চকরিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ২২:০৪



কক্সবাজারের চকরিয়ায় আবু বক্কর (৩৩) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার উপজেলার উত্তর মানিকপুরের নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি  এবং নতুনবাজার এলাকার নজির আহমদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আবু বক্করকে একা পেয়ে নতুনবাজার এলাকার একটি বাড়ির ভেতর নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ফেলে চলে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।