ঢাবিতে ভর্তিচ্ছু আটক ১৬ জনকে মুক্তির দাবি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ২২:০২
 
 
 
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পূনর্বহাল এবং অবিলম্বে আটককৃত ১৬ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছে প্রগতিশীলছাত্র জোট। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নেরর সভাপতি হাসান তারেক, ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টু ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য মো. আসাদুজ্জামান প্রমুখ।
লিখিত বক্তব্যে আশরাফুল আলম সোহেল বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে বহিরাগত তত্ত্ব ব্যবহার করে আন্দোলনকারীদের পুলিশ প্রশাসন ও সরকারদলীয় ছাত্র সংগঠন নানা রকম দমন-পীড়নের চেষ্টা চালায়। ক্যাম্পাসের সর্বত্র পুলিশ মোতায়েন করে আন্দোলনকারী শিক্ষার্থীদের গণহারে আটক করে।’
তিনি বলেন, ‘আমরা এই পরিস্থিতির অবসান চাই বিশ্ববিদ্যালয়ের পাবলিক চরিত্র ফিরিয়ে আনত চাই।’