ভারতের আসাম রাজ্যে জঙ্গি হামলায় ৩৪ জন আদিবাসীর মৃত্যু হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। মঙ্গলবার সন্ধ্যার দিকে আসামের কোকরাঝাড় ও শোনিতপুর জেলার তিনটি স্থানে এ হামলা চালানো হয়। আসামের জঙ্গি সংগঠন ন্যাশনাল ডেমোক্রাটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড (এনডিএফবি) এ হামলা চালিয়েছে বলে পুলিশ দাবি করেছে।
আসাম পুলিশ জানিয়েছে এনডিএফবি শান্তি আলোচনা ভঙ্গ করে প্রথমে কোকরাঝাড় জেলার সরলপাড়া গ্রামে হামলা চালিয়ে চারজনকে হত্যা করে। পরে শোনিতপুর জেলার শান্তিপুর গ্রামে হামলা চালিয়ে তারা তিনজনকে হত্যা করে। তবে এনডিএফবি জঙ্গিরা এ হামলা চালিয়েছে বলে পুলিশ জানালেও এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
