বড়দিনের উত্সবে ক্রিস্টমাস ট্রি একটা গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের সৃষ্টি করা হয়। আগামীকাল ২৫ ডিসেম্বরের উত্সব উপলক্ষে যুক্তরাষ্ট্রে একটি ক্রিস্টমাস ট্রি তৈরি করা হয়েছে যেটি নিয়ন্ত্রণ করবে টুইটার!
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ল্যামবার্টভিলেতে একটি ক্রিস্টমাস ট্রিতে এক হাজার এলইডি লাইট দেয়া হয়েছে। ৯ ফুট লম্বা এই ট্রি’র লাইটগুলো নিয়ন্ত্রণ করবে টুইটার। কেবল যুক্তরাষ্ট্র নয় সারা বিশ্বের মানুষ টুইট করে এই লাইটগুলো নিয়ন্ত্রণ করতে পারবে। টুইটের সঙ্গেই এই লাইটের চালু এবং বন্ধ হওয়ার প্রক্রিয়া চলবে। নির্মাতা কোম্পানি অক্সফোর্ড কমিউনিকেশনস জানিয়েছে, দাতব্য সংস্থার জন্য অর্থ উত্তোলন এবং ব্যবসা লাভজনক করা এবং মানুষকে এ বিষয়ে সচেতন করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। প্রতি বছরের চেয়ে এ বছরের ক্রিস্টমাস ট্রি নতুনত্ব পাবে বলে মনে করে কোম্পানিটি। - এবিসি নিউজ
