খালেদা জিয়া আজ আদালতে যাচ্ছেন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ০১:০০

বুধবার আদালতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।  জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে তিনি আদালতে যাবেন। এ নিয়ে আদালত এলাকায় মিছিল-সমাবেশ করার প্রস্ততি নিয়েছেন বিএনপি-সমর্থক আইনজীবীরা।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই তিনি আদালতে উপস্থিত থাকবেন।