সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ বুশকে (৯০) টেক্সাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তার পারিবারিক মুখপাত্র মঙ্গলবার একথা জানান। খবর এএফপির।
তার মুখপাত্র জিম ম্যাকগ্রাথ বলেন, ‘শ্বাসকষ্ট দেখা দিলে প্রেসিডেন্ট বুশকে এম্বুলেন্সে করে হাউস্টনের মেথোডিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট (৯০) কে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।’
