দৈনিক ইত্তেফাকের ৬২ বছর পদার্পন উপলক্ষে পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল র্যালি, কেক কাটা ও আলোচনা সভা।
বুধবার সকালে পঞ্চগড় প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষার্থী ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, সাধারণ সম্পাদক সফিকুল আলম সফিক, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম, সাইফুল আলম বাবু, আলতাফ হোসেন, আলমগীর জলীল, বারসিকের সমন্বয়কারী পাভেল পার্থ প্রমুখ।
