জাপানের পালামেন্টের শক্তিশালী নিম্নকক্ষে বিশাল ভোটের ব্যবধানে বুধবার প্রধানমন্ত্রী হিসেবে শিনজো অ্যাবে পুনর্নির্বাচিত হয়েছেন।
দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের এ নির্বাচনে ৬০ বছর বয়সী অ্যাবে ৩২৮ ভোট পান। অন্যদিকে বিরোধী দলীয় নেতা কাতসুয়া ওকাদা মাত্র ৭৩ ভোট পান।
এরপর জাপানের উচ্চ কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সেখানেও একই ধরণের ফলাফল হবে বলে আশা করা হচ্ছে। -এএফপি
