শুভ বড়দিন বৃহস্পতিবার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ২১:২১
 
 
 
 
খ্রিস্টানদের ঘরে ঘরে উত্সবের আনন্দধারার মধ্য দিয়ে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার শুভ বড়দিন পালিত হবে। ‘পাপীকে নয়, ঘৃণা করো পাপকে’ আর ‘ঘৃণা নয়, ভালোবাসো’—আহ্বান নিয়ে মানুষের ‘মনের রাজা’ যিশুখ্রিস্ট এ দিন আসেন এই পৃথিবীতে। তাই এ দিনে সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্টান সমপ্রদায়ও নানা আনুষ্ঠানিকতায় পালন করবেন তাদের এ  সবচেয়ে বড় উত্সব।

প্রভাতে গির্জায় বিশেষ প্রার্থনা (খ্রিস্টযোগ) হবে। সব বাড়িতেই থাকবে কেক, পিঠা, কমলালেবু, পোলাও-বিরিয়ানিসহ বিভিন্ন ধরনের সুস্বাদু ও উন্নতমানের খাবারদাবারের আয়োজন। বেড়ানো, ধর্মীয় গান, অতিথি আপ্যায়ন আর পরমানন্দে দিনটি কাটাবেন তারা।