চকরিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৪, ০১:২৩

উপজেলায় মুখোশধারী সন্ত্রাসীরা আবু বক্কর (২৮) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে। গত  মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর স্টেশন এলাকায় ঘটেছে এ ঘটনা। নিহত আবু বক্কর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। এঘটনায় পুলিশ গতকাল বুধবার ভোরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, রাতে বাড়ি ফেরার পথে ৮-১০ জনের অস্ত্রধারী মুখোশধারী সন্ত্রাসী ওই যুবলীগ নেতার গতিরোধ করেন। এক পর্যায়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

নিহত আবু বক্করের ভাই আবুল কাশেমের দাবি, স্থানীয় বিএনপি নেতা শফিউল আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর ভাইকে কুপিয়ে হত্যা করেছে। চকরিয়া থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।