দেড় কোটি টাকার পায়রা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৪, ০১:২৭

ছোট্ট একটি পায়রা। আকারে পাখিটি ছোট হলেই এর দাম কম হবে তা কিন্তু নয়। তবে জার্মানে যে খবর বেরিয়েছে সেটা বিস্ময়ের বটে। দেশটির পুলিশ একটি পায়রার খোঁজ করছে যার দাম এক লাখ  ৪৪ হাজার টাকা।

পায়রার এই মূল্যই হয়তো তার খোঁজদাতার ভাগ্য খুলে দিয়েছে। জার্মানির ডুসেলড্রেফের পুলিশ জানায়, যে ব্যক্তি এই পায়রার খোঁজ দিতে পারবেন তাকে পুরস্কার হিসেবে দেয়া হবে ৯ লাখ ৫৮ হাজার টাকা। চুরি হয়ে যাওয়া এই পায়রাটির নাম এসএস৯৬৯। শহরের উপকণ্ঠের একটি পাখি কেন্দ্র থেকে গত শনিবার এসএস৯৬৯ চুরি হয়। হালকা ধূসর রঙ্গের এই পাখিটির দামই সবচেয়ে বেশি। যারা এর খোঁজে বের হয়েছেন তারা আশা করছেন পাখিটি তারা খুঁজে পাবেন। আর পেলেই বাজিমাত্। -এবিসি নিউজ