বিএনপির সিনিয়র নেতাদের পেটানোর হুমকি দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বুধবার সন্ধ্যা ছয়টা ৪৮ মিনিটে তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই হুমকি দেন।
থাইল্যান্ড থেকে ফেসবুকের স্ট্যাটাসে তিনি লিখেন,
“তিনদিনের মধ্যে ছবি বিশ্বাসের ওপর হামলার জবাব দিব।
ডাক্তার বলছিলো আরও কয়টাদিন থাকতে আর থাকতে পারলাম না কুকুরদের ঘেউ ঘেউ এর কারনে।
ন্যাড়ী কুত্তার মতো পিটামু বি এন পি র বড় নেতাদের।”
নাজমুল বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসার জন্য অবস্থান করছেন বলে ছাত্রলীগের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
