চুরির ভয়ে মানুষ তার মূল্যবান জিনিস কতো জায়গায় না লুকিয়ে রাখে। কিন্তু এমনটা কি শুনেছেন চোরের ভয়ে নিজের পছন্দের গাড়িটাকে বাড়ির ছাদে ওঠাতে? অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে ইয়েমেনে।
ইয়েমেনের এক ব্যক্তি বিদেশে যাত্রা করার সময় গাড়িটিকে নিজের বাড়ির ছাদে উঠিয়েছেন। আর এজন্য তিনি একটি বড় ক্রেন ভাড়া করেছিলেন। দেশটির একটি পত্রিকা গাড়ি তোলার ভিডিওটি ইউটিউবে প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, গাড়িটি নিরাপদে তুলে ঐ ব্যক্তির বাড়ির ছাদে তোলা হয়েছে। তবে, ইয়েমেনের কোন অঞ্চলে ঐ ব্যক্তির নিবাস তা জানা যায়নি। সূত্র: এমিরেটস নিউজ।
