বিএনপি যদি আবারও বোমা মেরে হত্যাকাণ্ড চালায় জনগণ তাদের গণধোলাই দিবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গতকাল মুক্তিযোদ্ধা ছবি বিশ্বাসের ওপর হামলায় প্রমাণ করে যে বিএনপি মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি নয়। তারা যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে আইন ও আদালতকে অবমাননা করছে।
হাছান মাহমুদ আরো বলেন, খালেদা জিয়া আদালতে হাজিরা না দিয়ে রেকর্ড করেছেন। বিএনপির নেতা-কর্মীরা বলেছেন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু কথা সত্য নয়। এই মিথ্যা তথ্য দিয়ে বিএনপির নেতা-কর্মীরা জাতিকে বিভ্রান্তি করছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানসহ বিএনপির বিভিন্ন নেতাদের আপত্তিকর বক্তব্য ও ধ্বংসাত্বক কার্যকলাপের বিরুদ্ধে 'ঠিকানা ৭১ বাংলাদেশ' প্রতিবাদ সমাবেশে আয়োজন করে।
সংঘঠনের সভাপতি অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংঘঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ভুঁইয়া, বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি এমএ করিম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী শ্রী মনো রঞ্জন ঘোষাল, প্রফেসর কিয়ামত আলী প্রমুখ।
