স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, আদালতের মতো নিরাপদ স্থানে হাজার হাজার নেতাকর্মী আসার কোনো প্রয়োজন ছিল না। বিচার কাজকে ভণ্ডুল করতেই তারা এই হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
এক প্রশ্নে জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ছাত্রলীগের কর্মীরা কোনো হামলা চালায়নি। বিএনপি ও ছাত্রদলের নেতা কর্মীরা এই হামলা চালিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল সংসদ সদস্য ছবি বিশ্বাসকে হত্যা করা।
বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বকশীবাজারের অস্থায়ী আদালতে হাজিরা দিকে যাওয়ার সময় ছাত্রলীগ ও বিএনপি-ছাত্রদলের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালে সংসদ সদস্য ছবি বিশ্বাসের গাড়িতে হামলা চালালে তিনি আহত হন।
