সমাবেশে বাধা দিলে দেশব্যাপী ব্যারিকেড: গয়েশ্বর

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৪, ১৮:১৪
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শনিবার গাজীপুরে আমরা যাবোই। এই অধিকার থেকে কেউ আমাদের বঞ্চিত করতে পারবে না। বাধা দিলে সারা দেশে ব্যারিকেড দেয়া হবে। আওয়ামী লীগ এখন নিজের ছায়া দেখলেও ভয় পায়। যার কারণে সাধারণ জনগণের ওপর তারা হামলা করেছে। ক্ষমতাসীনরা যদি মনে করে বিএনপি দুর্বল, তবে শেখ হাসিনাকে বলবো-আপনারা বোকার স্বর্গে বাস করছেন।
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা বাতিলের দাবিতে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা ফোরাম আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শামসুজ্জামান দুদু, খায়রুল কবির খোকন, ব্যারিস্টার রোমেন ফারহানা, ব্যারিস্টার পারভেজ আহমেদ প্রমুখ।