বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘জিয়া যখন চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হলেন পাশের রুমে ছিলেন তিনি (অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী)। কিন্তু তিনি তখন জিয়ার পাশে দাঁড়াননি। অথচ বিএনপি ক্ষমতায় আসার পর সেই ব্যক্তিকে প্রেসিডেন্ট করা হয়েছিল। আবার বেরও করে দেয়া হয়েছে।’ তিনি বলেন, বুধবার এভাবে আমাদের মার খাওয়া ঠিক হয়নি, পাল্টা আঘাত করা উচিত ছিল।
বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জেডফোর্স আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
