সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৪, ১৮:৪০



রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে দেশের এই ঐক্যের ঐতিহ্য আরো জোরদারে সক্রিয় ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের অধিবাসীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।

রাষ্ট্রপতি বলেন, ‘এদেশে সুপ্রাচীনকাল থেকেই মানুষ ভালবাসা ও ঐক্যের বন্ধনে আবদ্ধ। ঐক্যের এই ঐতিহ্যকে আরো সুদৃঢ় করার জন্য আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’ তিনি মিডিয়ার সাথে কথা বলার সময় এ কথা বলেন। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এ সময় সেখানে ছিলেন।

আবদুল হামিদ একটি সুখী, সমৃদ্ধ ও ধর্ম নিরপেক্ষা বাংলাদেশ বিনির্মাণে এক সঙ্গে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। খবর বাসসের।