সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশে বিএনপির আন্দোলন কখনই সফল হবে না। এই ঈদে নয় সেই ঈদে, এ বছর নয় ওই বছর বলে তারা ৬টি বছর পার করেছে। তাদের কখনো আন্দোলন হয় না। তারা কোন বছর আন্দোলন করবে এটার ঠিক নেই। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ৫ জানুয়ারি সামনে রেখে বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। আন্দোলনের নামে তাদের যে কোন সহিংসতা কঠোর হস্তে দমন করা হবে।
পঞ্চগড় তিনি সরকারি অডিটোরিয়ামে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বক্তব্য দেন।
শুক্রবার সকালে তিনি তেঁতুলিয়া-ঢাকা জাতীয় মহাসড়কে শিংপাড়া নামক স্থানে অবস্থিত এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্ত্র উদ্বোধন করবেন।
