বিশ্বকাপের আগে সুস্থ হবার ব্যাপারে আশাবাদী ক্লার্ক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৪, ১৯:৪৩




২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের আগেই সুস্থ হবার ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়ান ইনজুরি আক্রান্ত নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক। ভারতের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে হামেস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। এরপর দ্রুতই তার পায়ে অস্ত্রোপচার করানো হয়।
এখন আগের চেয়ে বেশ সুস্থ মনে করছেন এবং আসন্ন বিশ্বকাপের আগে ম্যাচ খেলার জন্য ফিট হয়ে ওঠার আশা পোষণকারী ক্লার্ক বলেন, ‘বিশ্বকাপের আগে মাঠে ফেরাটা আমার কাছে অনেক বড় চিন্তান বিষয়। আশা করছি বিশ্বকাপের আগেই ম্যাচ খেলার জন্য সুস্থ হয়ে উঠবো। আর বর্তমানে শারীরিকভাবে বেশ স্বাচ্ছন্দ্যবোধও করছি।’
দীর্ঘদিন হল হামেস্ট্রিং ইনজুরিটা বেশ ভোগাচ্ছে ক্লার্ককে। গত সেপ্টেম্বর থেকে শরীরে বেশি ঝেঁকে বসেছিলো এই ইনজুরিটি। কিছুটা সুস্থ হয়ে উঠে মাঠে নামালেই আবারো হামেস্ট্রিং সমস্যায় পড়েন তিনি। সর্বশেষ ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ফিল্ডিং করতে গিয়ে আবারো ইনজুরিতে পড়েন ক্লার্ক। ফলে এবার অস্ত্রোপচার করাতে হয় তাকে।