ফায়ারফক্স অপারেটিং সিস্টেম চালিত নতুন স্মার্টফোন আনছে মজিলা ও জাপানের জায়ান্ট টেলিকম ব্রান্ড কেডিডিআই। বড়দিন উপলক্ষে এটি তারা বাজারে আনছে। জাপানের বাজারে এই ফোনটি প্রথম পাওয়া যাবে।
ফোনটিতে রয়েছে ৪.৭ ইঞ্চি মাপের ডিসপ্লে যা আই ফোন ৬ এর সমান। ফোনটিতে আরও রয়েছে ১.২ গিগাহার্টজ গতিসম্পন্ন কোয়াড কোর প্রসেসর এবং ২৩৭০ মিলি অ্যাম্পিয়ার এর দীর্ঘস্থায়ী ব্যাটারি। ফোনটির মূল্য রাখা হয়েছে ৪২০ ডলার।
