বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় আটক

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৪, ১৪:৩৫



বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।  শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আটকের পর তাকে সংসদ সদস্য ছবি বিশ্বাসকে 'হত্যাচেষ্টা' মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে গয়েশ্বর চন্দ্র রায় ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের বাড়িতে  পুলিশ তল্লাশি চালিয়েছে। এ সময় তারা কেউই বাসায় ছিলেন না।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, রাত ৮ টার দিকে রায়েরবাজারে গয়েশ্বরের বাড়িতে সাদা পোশাকধারী পুলিশ অভিযান চালায়। একই সময়ে শান্তিনগরে সোহেলের বাসায়ও তল্লাশি চালায় সাদা পোশাকধারী পুলিশ।
তবে পুলিশের শীর্ষ পর্যায়ের কোন কর্মকর্তাই এ অভিযানের কথা স্বীকার করেননি।