বাবার জন্মদিনের পাশাপাশি নতুন বছর নিজেদের মতো করে উদযাপন করতে পুরো পরিবার নিয়েই এখন দুবাইয়ে অবস্থান করছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ইতিমধ্যে বাবা অনিল কাপুরের জন্মদিন উদযাপন করা হয়ে গেছে। সোনম এবার প্রস্তুত হচ্ছেন নতুন বছর উদযাপনের জন্য!
গত বুধবার ছিল অনিল কাপুরের ৫৮ তম জন্মদিন। আর এবারে বাবার জন্মদিন দেশের বাইরে বেশ ঘটা করেই পালন করলেন সোনম। এ প্রসঙ্গে সোনম বলেন, ‘গত কয়েক বছর শুটিংয়ের চাপে বাবার জন্মদিন সেভাবে উদযাপন করতে পারছিলাম না। এবার আগের থেকেই এজন্য পরিকল্পনা করে রেখেছিলাম যে যেভাবেই হোক এবার বাবার জন্মদিন একটু অন্যরকম করে উদযাপন করবো! আর এজন্যই এই সময়টা কোনো কাজ রাখিনি! পুরো পরিবার নিয়ে চলে এসেছি দুবাই। নতুন বছরের শুরুতেই ফিরবো দেশে।’ তবে শুধুই যে বাবার জন্মদিন উপলক্ষে দুবাই এসেছেন তা কিন্তু নয়। সোনম বলেন, ‘নতুন বছর উদযাপনও একটা উপলক্ষ আমাদের! সারাবছর ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারিনা। এজন্য চাইছি বছরের শেষটা পরিবারের সাথে কাটাতে। কথায় আছে শেষ ভাল যার সব ভাল তার!
