প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়ায় যাচ্ছেন শনিবার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৪, ১৬:২২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আগামীকাল গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল ১০টায় টুঙ্গীপাড়া পৌঁছে তিনি জাতির জনকের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করবেন তিনি। 
শুক্রবার প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২, এস এম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তা থেকে এসব তথ্য জানা গেছে।