স্মিথের ব্যাটে অজিদের প্রতিরোধ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৪, ১৬:৪৩
 
স্মিথের ব্যাটিং প্রতিরোধে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ২৫৯ রান। স্মিথ অপরাজিত আছেন ৭২ রানে।
মেলবোর্নে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে উমেশ যাদবের বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ হন ডেভিড ওয়ার্নার।
দ্বিতীয় উইকেটে ১১৫ রানের জুটি। ক্রিস রজার্স ৫৭ ও শেন ওয়াটসন করেন ৫২ রান। দলীয় ১১৫ রানে এই দুই ব্যাটসম্যান আউট হন।
ভারতের মোহাম্মদ সামি ও উমেশ দুটি করে উইকেট নেন।
চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২৫৯/৫ (রজার্স ৫৭, ওয়ার্নার ০, ওয়াটসন ৫২, স্মিথ ৭২*, মার্শ ৩২, বার্নস ১৩, হ্যাডিন ২৩*; সামি ২/৫৫, উমেশ ২/৬৯, অশ্বিন ১/৬০)